|
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |