|
সেমিনারে আলী রীয়াজ
জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বি আই জি ডি আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পর্বের সূচনা তা অন্তর্বর্তী সরকারের। এই সময়টুকুর মধ্য দিয়ে বিবেচনা করলেই হবে না।’ জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের যে কমান্ড থাকে সেটা অন্তর্বর্তী সরকারের ছিল না। যারা রাজপথে ছিলেন তারাই যদি সরকার গঠন করতেন, তাহলে এ সমস্যা হতো না।’ আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য বাস্তবায়নে সরকারের ক্ষমতা ও আগ্রহের অভাব থাকতে পারে। বড় কোনো রাজনৈতিক শক্তি বিকশিত হয়নি।’ সিভিল সোসাইটি অভ্যুত্থান পরবর্তী ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা দলীয় অনুচরবৃত্তি করেছে। সিভিল সোসাইটি সংগঠিতভাবে যে ভূমিকা পালন করতে পারতো তার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে।’ ২০২৪ সালে বিপ্লব হয়নি, গণ-অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি বলেন, ‘গণভোট সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। নইলে আবারও পেছনে ফিরে যেতে হবে।’ ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |