|
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কবে? জানা গেল সর্বশেষ তথ্য
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কবে? জানা গেল সর্বশেষ তথ্য রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে এ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে— এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। পরিস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভর করে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। চলতি মাসের মাঝামাঝিতে ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনায় রয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের একটি ধারণা আলোচনায় থাকতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) এবং বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৮-৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |