|
পরীমণি-রাজের বিচ্ছেদ তৃতীয় পক্ষের কারণে? যা জানাল অভিনেত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() পরীমণি-রাজের বিচ্ছেদ তৃতীয় পক্ষের কারণে? যা জানাল অভিনেত্রী এক পডকাস্টে নায়িকা বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।” এরপর বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে- আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা। আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক। মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমণি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সে বছরের ১০ আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়। ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |