নির্বাচনকে সামনে রেখে ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৩:৪২ পিএম

নির্বাচনকে সামনে রেখে ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি

নির্বাচনকে সামনে রেখে ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনে ব্যালট পেল ২১ জেলা

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলো— মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। সোমবার দ্বিতীয় দফায় আরও আটটি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। জেলাগুলো হলো— হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা।

ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

কমিশন জানিয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিশাল সংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু হয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]