|
মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। এদিকে, এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত। এছাড়া দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |