|
পোস্টাল ভোটে প্রবাসীদের সাড়া দ্বিগুণ, দেশে এখনো ধীরগতি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() পোস্টাল ভোটে প্রবাসীদের সাড়া দ্বিগুণ, দেশে এখনো ধীরগতি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের এই ব্যাপক অংশগ্রহণকে নির্বাচন প্রক্রিয়ার একটি বড় সাফল্য হিসেবে দেখছে কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার প্রবাসীদের গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এর মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট এবং রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি। অন্যদিকে, দেশের ভেতরে যারা ডাকযোগে ভোট দেওয়ার (ইন কান্ট্রি পোস্টাল ভোট) জন্য নিবন্ধিত হয়েছেন, তাদের কার্যক্রম চলমান থাকলেও গতি কিছুটা ধীর। অভ্যন্তরীণ ভোটারদের কাছে পাঠানো মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকযোগে আসা এই ভোটগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানো ব্যালটগুলো নির্ধারিত সময়ে মূল গণনার সঙ্গে যোগ করা হবে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |