জয়ার সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করলেন ‘ভুতু’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম

জয়ার সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করলেন ‘ভুতু’

জয়ার সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করলেন ‘ভুতু’

মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ওসিডি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ সিনেমায় জয়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট নায়িকা আর্শিয়া মুখোপাধ্যায়। দ্বিতীয় সিনেমায় জয়ার মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করতে পারার অনুভূতি প্রকাশ করেছেন আর্শিয়া।

প্রথমে আর্শিয়ার কাছে জানতে চাওয়া হয় এ সিনেমায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে। জবাবে তিনি বলেন, এ সিনেমায় কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি তখন আরও ছোট ছিলাম। মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থী। ওই সময়টাতে সহ-অভিনেতা এবং পরিচালক আমাকে সবসময় গাইড করেছেন।
 
নাটকের গন্ডি পেরিয়ে সিনেমায় জয়া আহসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে আর্শিয়া বলেন, এটা আমার সৌভাগ্য যে এতো গুণী মানুষের সঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি। তার পাশে দাঁড়িয়ে আছি, এটাই আমার সৌভাগ্য।
 
আর্শিয়ার এ কথার পরই জয়া তার মতামত জানান। ‘ভুতু’ খ্যাত নায়িকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমারও অনেক ভালো লাগছে। আমার ছোটবেলা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। ও সিনেমায় অনেক ভালো করেছে।
 
‘ওসিডি’ সিনেমায় স্পর্শকাতর ‘শিশুদের ওপর নির্যাতন’র বিষয়টি তুলে ধরা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। 

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]