|
কুয়েতে দু’জন বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কুয়েতে দু’জন বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত জানা গেছে, এই ঘটনায় নিহতের নাম মোবারক হোসেন (৫৬)। তার পিতার নাম হারিছ উদ্দিন এবং দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গুরুতর আহত একজনের নাম হাবিবুর রহমান (৩৬)। তার পিতার নাম আব্দুল কাদের খান এবং দেশের বাড়ি ময়মনসিংহ। হাবিবুর রহমান ওই একই কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি কুয়েতের একটি হসপিটালে চিকিৎসাধীন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন বলে জানা গেছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |