|
নির্বাচনের পর শুরু হবে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নির্বাচনের পর শুরু হবে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। এর আগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল গত ২৮ জানুয়ারি ২০২৬ রাতে প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ভর্তি শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ফল বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সেখান থেকেই ফলাফল জানতে পারছেন। গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৭ দশমিক ৪৪ শতাংশ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবার ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |