আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই: জুবাইদা রহমান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম

আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই: জুবাইদা রহমান

আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই: জুবাইদা রহমান

বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, আমাদের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা এমন রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনে পেশাজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।

তিনি বলেন, আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক বাংলাদেশ উপহার দিতে চাই বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে যে সমস্যার কথা পোশাক শ্রমিকরা বলেছে শুনেছি। আমাদের যে নির্বাচনি ঘোষণা— শ্রমিকরা যা যা চেয়েছে তার চেয়ে বেশি করবে বিএনপি। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করছি। এটি খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতি ২ বছর পর পর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার জন্য কমিশন কাজ করবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে। শিল্প বাঁচলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। ১৭ বছর দেশের বাইরে থেকে দেশ নিয়ে চিন্তা করেছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, বস্তি সারাজীবন থাকবে না, দালান করতে হলে জায়গাটা ঠিক করতে হবে। ফ্যামিলি কার্ড দিয়ে চুরি হবে—বিপক্ষ দলের অভিযোগ; কয়েকদিন পর দেখলাম তারা স্মার্ট কার্ড দেবে। আমরা করলে দোষ, তারা করলে কোনো দোষ নেই।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]