|
আমিরের আইডি হ্যাক: ছরওয়ারের বিরুদ্ধে মামলা জামায়াতের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আমিরের আইডি হ্যাক: ছরওয়ারের বিরুদ্ধে মামলা জামায়াতের বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুবায়ের দাবি করেন, হ্যাকিংয়ের ঘটনায় ডিবির (গোয়েন্দা পুলিশ) তদন্তে ছরওয়ারে আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপর জামায়াতের একটি সাইবার টিম তার নামে মামলা করার জন্য থানায় গেছে। পরিকল্পিতভাবে একটি মহল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইডি হ্যাক করছে বলে দলটি অভিযোগ করেছে। জামায়াত আমিরের আইডি হ্যাক করতে ভারতে তৈরি উন্নত মানের ‘ম্যালওয়্যার’ ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের অনলাইন অ্যাকাউন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। কারা এসব হ্যাকিংয়ের পেছনে মূল ইন্ধনদাতা, পুলিশ নিশ্চয়ই দ্রুত তাদের খুঁজে বের করবে।’ ডিবি জানিয়েছে, জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের ঘটনায় ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।’ পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আইডি হ্যাক করে দুর্বৃত্তরা এই পোস্ট দিয়েছে। এদিকে মঙ্গলবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি থেকেও একই ধরনের একটি পোস্ট দেয়া হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দবি করা হয় তার আইডিও হ্যাক হয়েছে। জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন। এমন পরিস্থিতিতে শনিবার দিবাগত রাতে জামায়াতের অফিশিয়াল ফেসবুকে এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামায়াতের আমির নন, আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। একই বিষয়ে অবস্থান তুলে ধরতে রোববার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে দলের আমিরের এক্স হ্যান্ডল হ্যাক হওয়ার বিষয়টি তুলে ধরেন জামায়াতের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) সেলের দুই সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান। সেখানে প্রকৌশলী মাহমুদুর রহমান অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। কেউ [email protected] এই সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল সংযুক্ত করা ছিল। যার মেইল থেকে এসেছে, তার নাম ছরওয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |