দেশে এসেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম

দেশে এসেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে চার লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে।

এর মধ্যে, পাঁচ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন পাঁচ লাখ ১২ হাজার ৯১৬ জন।

এ ছাড়া, পাঁচ লাখ দুই হাজার ৪৮৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে চার লাখ ১৯ হাজার ৯১৯টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে সারা দেশের সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরে পাঁচ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে পাঁচ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। পাঁচ লাখ ৪০৮ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন তিন লাখ ১০ হাজার ১৫৪টি।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]