|
চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী তার এই ভালো লাগার কথা ভাগ করে নেন। তিনি জানান, চঞ্চল চৌধুরী এবং প্রবীর রায় চৌধুরী এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য ছিল বড় এক প্রাপ্তি। ![]() চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে। তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |