|
কখনো দেশের বাইরে ছিলাম না: সুমাইয়া শিমু
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() কখনো দেশের বাইরে ছিলাম না: সুমাইয়া শিমু ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা মনে করেন আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশে থাকি না কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না।’ ‘আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমি দেশেই থাকব। আমার এরকম কোনো ধরনের প্ল্যান নেই যে আমি দেশের বাইরে চলে যাব।’ বিদেশে যাওয়ার বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, ‘মাঝে মধ্যে আমি বেড়াতে যাই, আপনারা যেমন যান। মাঝে মধ্যে আপনারা যান না দেশের বাইরে কখনও ৫ দিন, ১০ দিন বা ১৫ দিনের জন্য? আমিও ঠিক ওভাবেই ঘুরতে যাই। ঘোরা শেষ হলে আবার চলে আসি।’ প্রসঙ্গত, সুমাইয়া শিমু ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে অভিষেক হয়। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে সুমাইয়া প্রশংসিত হোন। ২০০৮ সালে তিনি স্বপ্নচূড়া নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার পুরস্কার লাভ করেন। তিনি ৭ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |