প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:০১ এএম (ভিজিট : ৯১)
সিয়াম আহমেদ ও নাতালিয়া জানোসজেক। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আর এই গানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশনের অন্যতম কর্ণধার আজিম হারুন। তিনি জানান এটি তাদের শুটিং সেট থেকে কোনোভাবে লিক হয়ে গেছে। তিনি আরও জানান সম্ভবত এবারই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন নাতালিয়া। এই অভিনেত্রী বলিউডের ‘হাউজফুল ৫’ এবং ‘মাস্তি ৪’ এর পাশাপাশি হলিউডের সাড়া জাগানো ‘৩৬৫ ডেইজ’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।
গানটির বিস্তারিত নিয়ে প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ এর নৃত্য পরিচালনা করছেন। দেশের বাইরে বিশাল বাজেটে এবং বড় আয়োজনে গানটির শুটিং চলছে বলে জানান তিনি। জিএম আশরাফের সংগীত পরিচালনায় এই গানে কণ্ঠ দিয়েছেন আশরাফ নিজে এবং দোলা। সুমির বিশ্বাস এই বড় আয়োজনের গানটি দর্শকদের দারুণ পছন্দ হবে এবং ‘রাক্ষস’ এবারের ঈদের সেরা সিনেমা হিসেবে জায়গা করে নেবে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। উল্লেখ্য এই রিয়েল এনার্জি প্রডাকশন এর আগে সুপারস্টার শাকিব খান অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত। ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত। ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com