ত্রাণের টাকার হিসাব চেয়ে প্রশ্নের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে

2026-03-11T10:50:44+06:00
2026-03-11T10:50:44+06:00
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ত্রাণের টাকার হিসাব চেয়ে প্রশ্নের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ২২৮)
 আসিফ মাহমুদকে প্রশ্নকারী যুবক (বামে)। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদকে প্রশ্নকারী যুবক (বামে)। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতর উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে জুলাইযোদ্ধা পরিচয়ে এক যুবক বন্যার ত্রাণের টাকার হিসাব জানতে চাইলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ সভাস্থল ত্যাগ করার সময় এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ত্রাণ তহবিলের অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

ওই ব্যক্তি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, তার হিসাব এখন দেওয়া সম্ভব কি না এবং সেই অর্থ বর্তমানে কোথায় রয়েছে।

আকস্মিক এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। ভিডিওতে এ বিষয়ে আসিফ মাহমুদকে কোনো জবাব দিতে দেখা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ‘বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? তিনি কোটি টাকার গাড়িতে চলেন—এই অর্থের উৎস কী?’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের অবহেলা করা হচ্ছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com