পিঠখোলা পোশাক পরতে চরম দ্বিধায় ঐশ্বরিয়া, কড়া আপত্তি ছিল মায়ের-ও

ডেল্টা টাইমস্ ডেস্ক:

বিনোদন

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ক্যারিয়ারের শুরুতে ছিলেন অত্যন্ত লাজুক ও সাধারণ এক তরুণী। বর্তমান

2026-03-11T14:38:17+06:00
2026-03-11T14:38:17+06:00
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিঠখোলা পোশাক পরতে চরম দ্বিধায় ঐশ্বরিয়া, কড়া আপত্তি ছিল মায়ের-ও
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৮৯)
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ক্যারিয়ারের শুরুতে ছিলেন অত্যন্ত লাজুক ও সাধারণ এক তরুণী। বর্তমান সময়ে গ্ল্যামার জগতে খোলামেলা পোশাক খুব সাধারণ বিষয় মনে হলেও, নব্বইয়ের দশকের শুরুতে ঐশ্বরিয়া ও তার মায়ের এ বিষয়ে ছিল কড়া আপত্তি। একবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পিঠখোলা ব্লাউজ পরা নিয়ে তৈরি হয়েছিল চরম দ্বিধা, যা সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন সেই সময়ের পরিচালক।

বিজ্ঞাপনের পরিচালক অবিনাশ ত্রিপাঠী জানান, ১৯৯২ সালের দিকে ঐশ্বরিয়া তখন খুবই সাধারণ ঘরের মেয়ে ছিলেন এবং পারিবারিক মূল্যবোধের বাইরে যেতে চাইতেন না। পরে পরিচালক তাকে ও তার মাকে আশ্বস্ত করেন যে, দৃশ্যটি অত্যন্ত নান্দনিক ও সৃজনশীলভাবে ক্যামেরায় ধারণ করা হবে। পরিচালকের সেই আশ্বাসে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হন তারা।

অবিনাশ ত্রিপাঠীর মতে, ঐশ্বরিয়া তখন এতটাই লাজুক ছিলেন যে ক্যামেরার সামনে দাঁড়াতেও দ্বিধাবোধ করতেন। তবে কাজের প্রতি তার নিষ্ঠা ছিল প্রশ্নাতীত। সেই সময় একটি ম্যাগাজিনের ক্যাটালগ শুটের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ১,৫০০ টাকা। অথচ সেই সাধারণ মেয়েটিই মাত্র দুই বছরের মাথায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন।

ম্যাঙ্গালোর থেকে মুম্বাই এসে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইটা ঐশ্বরিয়ার জন্য সহজ ছিল না। বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করে আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করছেন। শুরুর দিকের সেই সাধারণ ইমেজ ও পরিশ্রমই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। সূত্র : আনন্দবাজার

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com