বিসিবি নির্বাচকপদের জন্য ১৬ জনের আবেদন, সাক্ষাৎকার কাল

ডেল্টা টাইমস্ ডেস্ক:

খেলাধুলা

প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় দলের

2026-03-11T15:10:49+06:00
2026-03-11T15:10:49+06:00
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বিসিবি নির্বাচকপদের জন্য ১৬ জনের আবেদন, সাক্ষাৎকার কাল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ১২০)
প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে তার পথচলা। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল ক্রিকেট বোর্ড।

গেল ৮ মার্চ শেষ হয়েছে আবেদনের সময়সীমা। সাবেক ক্রিকেটারদের অনেকেই নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন। সবমিলিয়ে ১৬ জন আবেদন করেছেন, তবে এরমধ্যে কিছু বাদ যাবেন নির্দিষ্ট ক্রাইটেরিয়া না মানায়। আর যারা আবেদন করে যোগ্য হিসেবে টিকবেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির হয়ে থাকবেন ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

নির্বাচক হতে যারা আবেদন করেছেন উল্লেখযোগ্য কিছু নাম-

হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম, মুশফিক বাবু, মেহেরব হোসেন অপি, আনোয়ার হোসেন, জাভেদ ওমর বেলিম, রাশেদুল হাসান, ধীমান ঘোষ, জিয়াউর রহমান।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com