বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস্ ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ (১১ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন

2026-03-11T16:09:13+06:00
2026-03-11T16:09:13+06:00
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১১১)
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ (১১ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

ম্যাচ শুরুর আগেই মাঠে এসে উপস্থিত হন আমিনুল হক এবং জাইমা। দুপুর দেড়টার দিকে অর্থাৎ টস শুরুরও আগে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাকে ফুলের শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর খানিক পরে মাঠে উপস্থিত হন জাইমা। তার সঙ্গে ছিলেন একসময় খালেদা জিয়ার দেখভালের কাজ করা ফাতেমা। বিসিবি কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামার পর জাইমাকে ফুল দিয়ে বরণ করে নেন আমিনুল হক এবং বিসিবি পরিচালকরা।

প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল।

এদিকে, মাঠের লড়াইয়ে টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। পাওয়ারপ্লেতে পাকিস্তানি ব্যাটারদের তেমন হাত খুলতে দেননি টাইগার পেসাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫২ রান।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com