
আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ● ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।
১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।
১৭৮৯ - আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়।
১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৭ - শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে ।
১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় ।
১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় ।
১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৫৪ - ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক সাহিত্য অকাদেমি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।
১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।
১৯৮৯ - আজকের দিনে স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা World Wide Web (www) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।
১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।
১৮৮১ - আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের জন্ম।
১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
১৮৮৯ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।
১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক।
১৯২৪ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা ।
১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভিব্যক্তিত্ব।
১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।
১৯৮৪ - শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১২৮৯ - জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি।
১৯২৫ - চীনের নেতা সান ইয়াৎ সেন।
১৯৩৭ - ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল।
১৯৬০ - পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।
১৯৭৭ - কেয়া চক্রবর্তী প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী ।
১৯৮৬ - বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।
১৯৮৭ - ধীরেন্দ্রনাথ বেরা, দূরদর্শী শিক্ষাব্রতী ও সমাজসেবক এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগরের রূপকার।
১৯৮৮ - কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)।
২০০৩ - স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট।
২০১৩ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।