
আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬ ● ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
১৮৯১ - ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১ - আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৩ - বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।
১৯৭৫ - রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।
১৯৭৫ - রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।
১৯৭৮ - ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।
১৯৮০ - ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৫ - তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালিয়েছিলো।
১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।
২০০৭ - নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৮৫৪ - পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।
১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।
১৯১৬ - ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্র।
১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৯৬ - ইতিহাস লেখক প্রকাশ রায়।
১৯৩৪ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
১৯৬৫ - রোহিত শেট্টি, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক।
১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৬৮২ - ইয়াকব ভ্যান রাইস্ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।
১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৮৯৯ - হের্মান স্টাইন্টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক।
১৯৭৫ - যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি ।
১৯৭৬ - জসীম উদ্দীন, বাঙালি পল্লীকবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৮২ - হরিপদ ভারতী, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি।
১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ - সামসুল হক, বাঙালি কবি ও লেখক।
২০১২ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ।
২০১৮ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।
দিবস, ছুটি ও অন্যান্য : বিশ্ব পাই দিবস ৷
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ৷
ডেল্টা টাইমস/সিআর/এমই