মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আধুনিক ‍যুগের গলফ কিংবদন্তি টাইগার উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে (ডিইউআই) গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে

2026-03-28T10:07:54+06:00
2026-03-28T10:07:54+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আধুনিক ‍যুগের গলফ কিংবদন্তি টাইগার উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে (ডিইউআই) গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ফ্লোরিডা বা মিনেসোটা অঙ্গরাজ্যের মার্টিন কাউন্টিতে আইন প্রয়োগকারী প্রধান সংস্থা মার্টিন কাউন্টি শেরিফ। শেরিফ জন বাডেনসিয়েক জানিয়েছেন, আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় উডসের ল্যান্ড রোভার গাড়ি। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি।

শেরিফের তথ্যমতে– শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সাউথ বিচ রোডে ল্যান্ড রোভার গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন উডস। এ সময় একটি প্রেশার ক্লিনার বহনকারী ট্রাক ড্রাইভওয়েতে ঢোকার জন্য ধীরগতিতে গেলে সেটিকে ওভারটেক করতে গিয়ে উডস নিয়ন্ত্রণ হারান। ট্রাকের পেছনে ধাক্কা লেগে তার গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ওপর ঘষা খেয়ে কিছুটা দূরে চলে যায়। পরে তিনি পাশের জানালা দিয়ে বেরিয়ে আসেন।

১৫ বারের মেজর চ্যাম্পিয়ন ৫০ বছর বয়সী উডসের বিরুদ্ধে সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটিয়ে ডিইউআই এবং আইনানুগ পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার ঘণ্টাখানেক বাদে তাকে জেলে নেওয়া হয় এবং জানানো হয়েছে ফ্লোরিডা আইনে তাকে আট ঘণ্টা হেফাজতে রাখা হবে। তদন্তকারীরা ঘটনাস্থলে উডসের মধ্যে মাদকাসক্তির লক্ষণ পাওয়ার কথা জানিয়েছেন শেরিফ, ‘তার ওপর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। তিনি তার আগের অস্ত্রোপচার ও শারীরিক সমস্যার কথাও উল্লেখ করেছেন, যা বিবেচনায় নেওয়া হয়েছে।’

পরবর্তীতে ব্রেথঅ্যানালাইজার পরীক্ষা করা হয় উডসের, তবে অ্যালকোহলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর বাইরে উডস প্রস্রাব পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তদন্তকারীদের ধারণা, অ্যালকোহল নয় বরং কোনো ওষুধ বা মাদকের প্রভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তবে তার গাড়িতে কোনো ওষুধ বা মাদক পাওয়া যায়নি। শেরিফ বলছেন, ওই সড়কে গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ মাইল, তবে উডস কত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তা নিশ্চিত নয়। দুর্ঘটনার ছবি দেখলেই বোঝা যায় গাড়িটি বেশ দূর পর্যন্ত স্লাইড (পিছলে গেছে) করেছে।

ওই ঘটনার পর নিজেকে উডসের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার বেশ খারাপ অনুভব হচ্ছে। আমি যতটুকু জানি সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তিনি আমার খুব কাছের বন্ধু। একইসঙ্গে অসাধারণ ব্যক্তিত্ব এবং দারুণ একজন মানুষ।’

এর আগে ২০১৭ সালেও উডস ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তিনি জানান, ব্যথানাশক ওষুধের মিশ্রণের কারণে এমন হয়েছিল এবং পরে তিনি বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেন। এ ছাড়া ২০২১ সালে লস অ্যাঞ্জেলসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান উডস এবং দীর্ঘ অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। এরপর থেকে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং সাম্প্রতিক সময়ে অ্যাকিলিস টেন্ডন ছিড়ে যাওয়া ও পিঠের অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে থাকলেও পিজিএ ট্যুরের ‘ফিউচার কম্পিটিশন কমিটি’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উডস।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com