সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা

2026-03-28T14:53:11+06:00
2026-03-28T14:53:11+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী
সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ১২)
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক  আমিনুল হক এ কথা জানান।

সম্মাননা পেতে যাওয়া ১২৯ ক্রীড়াবিদ গত এক বছরে বিভিন্ন খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ১২৯ জনের মধ্যে কোনো ক্রিকেটার নেই। ক্রীড়াকার্ড ও ভাতার পাশাপাশি তাদের বেতনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এর আওতায় ৫০০ ক্রীড়াবিদ নিয়ে আসা হবে।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’

বেতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com