রোগ নেই, তবুও সারাদিন ক্লান্তি? কারণগুলো জেনে নিন

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

পর্যাপ্ত ঘুমানোর পরেও কি সারাদিন শরীর ক্লান্ত লাগে বা কাজে মন বসে না? অনেকেই একে সাধারণ অলসতা ভেবে

2026-03-28T16:21:33+06:00
2026-03-28T16:21:33+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

রোগ নেই, তবুও সারাদিন ক্লান্তি? কারণগুলো জেনে নিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৪৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পর্যাপ্ত ঘুমানোর পরেও কি সারাদিন শরীর ক্লান্ত লাগে বা কাজে মন বসে না? অনেকেই একে সাধারণ অলসতা ভেবে ভুল করেন। কিন্তু চিকিৎসকদের মতে, কোনো বড় অসুখ ছাড়াই সারাদিন ক্লান্ত বোধ করা শরীরে পুষ্টির অভাব বা মানসিক চাপের লক্ষণ হতে পারে। চলুন, জেনে নিই কেন এমন ক্লান্তি লাগে। 

রক্তের অভাব (অ্যানিমিয়া): শরীরে হিমোগ্লোবিন কমে গেলে অঙ্গ-প্রত্যঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। ফলে সারাক্ষণ দুর্বলতা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট হতে পারে। নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

ভিটামিনের ঘাটতি: বিশেষ করে ভিটামিন বি-১২, ডি, সি ও ফোলেটের অভাবে শরীরের শক্তি দ্রুত ফুরিয়ে যায়। এতে পেশি দুর্বল হওয়া ছাড়াও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়।

খনিজ উপাদানের অভাব: শরীরে আয়রন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে গেলে মানুষ দ্রুত হাঁপিয়ে ওঠে এবং সবসময় ঘুম ঘুম ভাব থাকে।

মানসিক চাপ ও দুশ্চিন্তা: সারাক্ষণ কাজের চাপ বা উদ্বেগ আপনার মানসিক শক্তি শুষে নেয়। এর ফলে শরীরে কোনো রোগ না থাকলেও আপনি নিজেকে সবসময় ভারাক্রান্ত মনে করবেন।

দীর্ঘস্থায়ী ক্লান্তির লক্ষণ
যদি মাসের পর মাস হালকা পরিশ্রমেই শরীর ভেঙে পড়ে, তবে এটি ‘ক্রনিক ফ্যাটিগ’ বা দীর্ঘস্থায়ী ক্লান্তির লক্ষণ হতে পারে। এর সাথে মাথাব্যথা, জয়েন্টে ব্যথা বা স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। শরীরের এই ‘ব্যাটারি লো’ সিগন্যালকে অবহেলা করা ঠিক নয়। পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। সূত্র : এবিপি


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com