আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছুদিন ধরে না খেললেও, সাকিব আল হাসান ক্রিকেট থেকে একদম দূরে নেই। বিশ্বের নানা

2026-03-28T17:23:57+06:00
2026-03-28T17:23:57+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছুদিন ধরে না খেললেও, সাকিব আল হাসান ক্রিকেট থেকে একদম দূরে নেই। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার আরেকটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

সুইডেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে। নাম নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এই লিগে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

উপসালা টাইগার্স সাকিবকে দলে পেয়ে বেশ রোমাঞ্চিত। তাদের ফেসবুক পেজে সাকিবের একটি হাস্যোজ্জ্বল ও আরামদায়ক ছবি পোস্ট করে লেখা হয়েছে, ড্রাফটের আগে সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে তারা দারুণ খুশি।

আসন্ন গ্রীষ্মে শুরু হবে এই লিগের উদ্বোধনী আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, ১৫ জুন উদ্বোধনী ম্যাচ এবং ২০ জুন ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল।

মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই প্রতিযোগিতায়। সাকিব ছাড়াও শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেলের মতো পরিচিত ক্রিকেটাররা খেলবেন। সব মিলিয়ে সুইডেনে একটি উন্নতমানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com