ঈদের ছুটিতে ৮ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন গভীরভাবে উদ্বেগজনক

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা

2026-03-28T18:12:46+06:00
2026-03-28T18:12:46+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

গণমাধ্যমে গোলাম পরওয়ার
ঈদের ছুটিতে ৮ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন গভীরভাবে উদ্বেগজনক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৩৬)
ফাইল ছবি

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কার্যত বন্ধ; শিক্ষক-শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে সময় অতিবাহিত করছেন; এমন এক সময়ে গত ১৬ মার্চ সরকারের শিক্ষামন্ত্রী হঠাৎ ঘোষণা দিয়ে দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করেছেন। দলীয় বিবেচনায় এই পদক্ষেপ দেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক অস্বাভাবিক, নজিরবিহীন ও গভীরভাবে উদ্বেগজনক ঘটনা।

শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহ জাতির বিবেক গঠনের কেন্দ্র। অথচ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের পরিবর্তে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হলে তা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকেও মারাত্মকভাবে নষ্ট করে। ইতোমধ্যে দেশের মানুষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ ও বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছে। 

তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আমরা মনে করি, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কঠোর অনুসরণ অপরিহার্য। আমরা দৃঢ়ভাবে জানতে চাই, কোন যুক্তিতে এবং কী অপরাধের ভিত্তিতে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত উপাচার্যদেরকে অপসারণ করা হলো? যেখানে তুলনামূলক বিশ্লেষণে বলা হচ্ছে নিয়োগ পাওয়া আটজন উপাচার্যের মধ্যে সাতজনই শিক্ষা এবং গবেষণায় পূর্ববর্তীদের চেয়ে পিছিয়ে এবং নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের প্রায় সবাই সরকারি দল এবং তার অঙ্গসংগঠনের পদধারী। এমন বাস্তবতায় তড়িঘড়ি করে উপাচার্যদের অপসারণের বিষয়ে সরকারকে জাতির সামনে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, দায়িত্বরত উপাচার্যদের সঙ্গে কোনো ধরনের পূর্ব-আলোচনা, মূল্যায়ন বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ ঘোষণা এবং পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অপসারণ করা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক রীতি ও শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই আকস্মিক পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনিক ও একাডেমিক অস্থিরতার ঝুঁকিতে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের তাদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করার সুযোগ দিতে হবে। যদি সরকার একান্তই পরিবর্তন করতে চায়, তবে তা অবশ্যই সংসদে আলোচনা সাপেক্ষে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সার্চ কমিটির মাধ্যমে করতে হবে; যেখানে সরকার ও বিরোধীদল উভয়ের প্রতিনিধিত্ব থাকবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী এ ধরনের অগণতান্ত্রিক, শিষ্টাচারবহির্ভূত ও একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি করছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com