ভারতের সঙ্গে ড্র করে সেমিতে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। এবার

2026-03-28T19:21:35+06:00
2026-03-28T19:21:35+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়ার কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছে ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর গোলের দেখা পায় বাংলাদেশ। যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে তারা। রোনানের নেওয়া কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। ১-১ এর সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com