ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের

2026-03-29T09:16:25+06:00
2026-03-29T09:16:25+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:১৬ এএম   (ভিজিট : ১৭)
ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা/ ছবি ফাইল

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা/ ছবি ফাইল

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলও রয়েছে। খবর আল জাজিরার।

এটি দিনের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি। এর লক্ষ্যবস্তু ছিল ১০ হাজার ঘনমিটার (১ কোটি লিটার বা ২৬ লাখ গ্যালন) ধারণক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র। এই যুদ্ধে ইরানের অনেক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ২৪ ঘণ্টায় তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে। তারা একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে যে, এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com