বৈদ্যুতিক তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বৈদ্যুতিক

2026-03-29T09:54:51+06:00
2026-03-29T09:54:51+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বৈদ্যুতিক তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ১৫)

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবক মারা গেছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে কলাবাগান ভূতের গলির ৬৯ নম্বর বাসা (গার্ডেন হাউজ) থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইকবাল হোসেন বলেন, আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com