সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে তিনি পায়ে

2026-03-29T10:50:29+06:00
2026-03-29T11:52:06+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১১:৫২ এএম  (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে এসব মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান সরকারপ্রধান। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার একপর্যায়ে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে হাঁটা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাঁটতে হাঁটতে তিনি চলে যান সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে। এ ভবনে ১০টির মতো মন্ত্রণালয় রয়েছে। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখেন।

৬ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যান পাশের ৫ নম্বর ভবনে। সেখানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর সবশেষ ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি।

জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি ছাড়া প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন চলে টানা এক ঘণ্টা।

পরিদর্শনের এই পুরোটা সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। আকস্মিক এই পরিদর্শনের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com