কেশম দ্বীপ-বন্দর আব্বাসসহ ইরানের ৪ এলাকায় বিস্ফোরণ

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের কেশম দ্বীপসহ চারটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির

2026-11-08T09:28:21+06:00
2026-11-08T09:28:21+06:00
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কেশম দ্বীপ-বন্দর আব্বাসসহ ইরানের ৪ এলাকায় বিস্ফোরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম   (ভিজিট : ১৩)

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের কেশম দ্বীপসহ চারটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে ইরানের স্থলভিত্তিক সরবরাহ রুট বন্ধে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এসব বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের স্থলভিত্তিক সরবরাহ রুট বন্ধে একটি টাস্কফোর্স গঠন করেছে। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে চলমান নৌ অবরোধের পাশাপাশি স্থলপথেও চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে আরেকটি তেলবাহী জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে ইয়েমেনের রাজধানী সানার কাছে বিমান হামলায় ৩২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হুতিরা। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এখনো কোনো মন্তব্য করেনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ