ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

ঝালকাঠি প্রতিনিধি:

সারাদেশ

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

2026-11-23T14:25:22+06:00
2026-11-23T14:25:22+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ০)

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশদূষণ রোধে পরিচালিত অভিযানে ইটভাটাটির স্থাপনা ভেঙে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা। অভিযানকালে করিম ব্রিকসের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইটভাটার দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ