
বদহজম একটি ভীষণ অস্বস্তিকর সমস্যা। কম বেশি সবাই এই সমস্যায় ভুগে থাকেন। খাবারের অনিয়ম, বেশি খাওয়া অথবা বাইরের তেলযুক্ত খাবার খাওয়ার ফলে এ সমস্যা হয়ে থাকে। এ সমস্যা দুর করতে অনেকই অনেক ধরনের ঔষধ খেয়ে থাকেন। কিন্তু তাতে কিছুটা উপশম হলেও পুরোপুরি সমাধান পাওয়া যায় না। তাই দীর্ঘমেয়াদি হজমের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত প্রচলিত একটি পদ্ধতি হলো ইসবগুলের শরবত খাওয়া। ইসবগুলের শরবত খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক দীর্ঘমেয়াদি বদহজম দূর করতে ইসবগুলের শরবত তৈরি ও খাওয়ার পদ্ধতিঃ
(১) ১ টেবিল চামচ ইসবগুল ও এক গ্লাস হালকা গরম পানি পানিতে ইসবগুল ভালো করে মিশিয়ে নিন।
(২) রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন এভাবে সরবত বানিয়ে খেয়ে নিন। কয়েকদিনের মধ্যেই হজমের সমস্যা দূর হয়ে যাবে।
তাহলে আর দেরি কেনো যারা দীর্ঘমেয়াদি বদহজম সমস্যায় ভুগছেন তারা আজ থেকেই ইসবগুলের শরবত খাওয়া শুরু করে দিন এবং হজম সমস্যা থেকে মুক্তি পান।