বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, ৩ জনের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক :

সারাদেশ

রাঙ্গামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবাহী ট্রাক পানিতে পড়ে তিন জন নিহত হয়েছে। এতে রাঙ্গামটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক

2021-01-12T09:49:17+06:00
2021-01-12T10:38:36+06:00
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, ৩ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১, ৯:৪৯ এএম  আপডেট: ১২.০১.২০২১ ১০:৩৮ এএম  (ভিজিট : ৩০৯)
ফাইল ফটো

ফাইল ফটো

রাঙ্গামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবাহী ট্রাক পানিতে পড়ে তিন জন নিহত হয়েছে।  এতে রাঙ্গামটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  কুতুকছড়ি বাজারে মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ট্রাকটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পাথর নিয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে আজ সকাল সাড়ে ছয়টার দিকে রাঙামাটির নানিয়ারচর ও সদর উপজেলার সংযোগকারী বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়।  চালকসহ ট্রাকে থাকা তিনজনই মারা যান।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ট্রাকের চালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭)।

ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com