তামিমার দাবি, রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছেন

ডেল্টা টাইমস ডেস্ক :

জাতীয়

বিয়ে নিয়ে বিতর্কের জেরে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক

2021-02-24T17:50:42+06:00
2021-02-24T18:05:25+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

তামিমার দাবি, রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছেন
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫০ পিএম  আপডেট: ২৪.০২.২০২১ ৬:০৫ পিএম  (ভিজিট : ২৬৭)
বিয়ে নিয়ে বিতর্কের জেরে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তামিমা। এ সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন।
এসময় তামিমা সুলতানা বলেন, ‘আমি আমার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছি। ২০১৬ সালে আমি তালাকের জন্য আবেদন করি। ২০১৭ সালে সেটি মঞ্জুর হয়। আমাদের বিয়ে হয়েছিল এবং একটি কন্যা সন্তান আছে। এই বিষয় ছাড়া রাকিব যা বলেছে তার সবই মিথ্যা।’

নাসির হোসেন বলেন, ‘আমি সবকিছু জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছি। আমরা নিয়মের বাইরে কিছু করি নাই। রাকিব সাহেব যা করছেন এগুলো আমাদের জন্য বিব্রতকর। আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারের সবার মান সম্মান আছে। আপনাদের সবার কাছে আমার আবেদন, দয়া করে আমাকে ও তামিমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’

তিনি আরো বলেন, ‘তামিমা এখন তামিমা হোসেন। সে আমার স্ত্রী। তার বিরুদ্ধে যদি কিছু করা হয় তাহলে অবশ্যই আমি তা প্রতিহত করব। রাকিব সাহেব মামলা করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় এর সমাধান করব।’

ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com