নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ডেল্টা টাইমস্ ডেস্ক:

আইন-আদালত

এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার

2021-12-26T13:34:36+06:00
2021-12-26T13:34:36+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১:৩৪ পিএম   (ভিজিট : ৮৫২)
এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঝালকাঠি শহরের কাছাকাছি পৌঁছানোর পর সুগন্ধা নদীতে থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।

শীতের রাতে লঞ্চের বেশির ভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। তিন ঘণ্টার আগুনে পুড়ে মারা গেছেন লঞ্চের অন্তত ৩৯ জন যাত্রী। আর প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন যারা, তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ