ফের বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

ডেল্টা টাইমস্ ডেস্ক:

অর্থনীতি

ফের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে

2021-12-30T13:03:04+06:00
2021-12-30T13:03:04+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফের বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:০৩ পিএম   (ভিজিট : ৯৬৬)

ফের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন।

এর আগে, গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড।




ডেল্টা টাইমস্/সিআর/আরকে










  এই ক্যাটেগরির আরো সংবাদ