কর্মদক্ষতা বাড়ানোর আমল

ডেল্টা টাইমস্ ডেস্ক :

ধর্ম

ইবাদতের পাশাপাশি জীবনধারণে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসলাম । ঘরে বসে না থেকে কাজ-কর্মের নির্দেশ দিয়েছে। আল্লাহ

2022-09-01T17:37:24+06:00
2022-09-01T17:41:49+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কর্মদক্ষতা বাড়ানোর আমল
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ পিএম  আপডেট: ০১.০৯.২০২২ ৫:৪১ পিএম  (ভিজিট : ৭১১)
ইবাদতের পাশাপাশি জীবনধারণে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসলাম  । ঘরে বসে না থেকে কাজ-কর্মের নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘নামাজ যখন সম্পন্ন হয়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো।’-(সুরা জুমা : ১০)

সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করলেও দেখা যায় তারা আল্লাহ ও রাসুলের নির্দেশ পালনের সঙ্গে সঙ্গে জীবন-যাপনের জন্য বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন।

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রা. দিন-রাত অবিচল কাজ করে যেতেন, সামান্য ঘুমাতেন। তার স্ত্রী বা পরিবারের লোকেরা তাকে জিজ্ঞাসা করল, ‘আপনি ঘুমান না?’

তিনি উত্তর দিলেন, ‘আমি যদি রাতে (ইবাদত বাদ দিয়ে) ঘুমিয়ে থাকি তবে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে, আর যদি দিনে (আমার প্রজাদের খোঁজ-খবর না নিয়ে) ঘুমিয়ে থাকি তবে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে।’

এক কথায় বলতে গেলে ইসলাম মানুষকে পরিশ্রমী হওয়ার শিক্ষা দিয়েছে, অকর্মন্য ‍ও অলসতার কোনও স্থান নেই ইসলামে। এছাড়া স্বাভাবিক নিয়মেই মানুষ জীবন-জীবিকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। কর্মক্ষেত্রে নিজেকে ফুটিয়ে তুলতে সবার চেষ্টা থাকে আরও বেশি দক্ষ হওয়ার।

‘প্রতিদিন  یَا مُغْنِیْ (ইয়া মুগনিউ) ১১০০ বার (এক হাজার ১০০ বার) পড়া যেতে পারে।

এটি ছাড়াও یَا فَتَّاح (ইয়া ফাত্তাহু) এই দোয়াটি ১০১ বার পড়া যেতে পারে। এভাবে الم نشرح (সুরা আলাম নাশরাহ) ও পড়তে পারেন।

আর বিশেষ করে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা অনেক বড় ফজিলতের বিষয়। এর মাধ্যমে আশা করা যায়, আল্লাহ তায়ালা কাজের দক্ষতা বাড়িয়ে দেবেন। আপনি যে কাজই করতে যাবেন, সেই কাজ সহজ করে দেবেন— ইনশাআল্লাহ।


ডেল্টা টাইমস্/সিআর/ এমকে










  এই ক্যাটেগরির আরো সংবাদ