ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে গণপরিবহন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৪ পিএম

ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে গণপরিবহন

ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে গণপরিবহন

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। তাই ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা জানান গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

তিনি বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

নাজমুল করিম খান বলেন, ইজতেমার মুরব্বিরা জানিয়েছেন রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

উল্লেখ্য, আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]