হাদি হত্যার বিচারের দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সমাবেশ

ডেল্টা টাইমস্ ডেস্ক:

প্রবাস

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2025-12-23T16:00:31+00:00
2025-12-23T16:00:31+00:00

হাদি হত্যার বিচারের দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সমাবেশ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম   (ভিজিট : ১৭৩)
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন- এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন- শাখার সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী তার বক্তব্যে বলেন, ‘আজাদির সংগ্রামে শহীদ হাদি এক অনন্য অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তিনি যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে যাবেন।’

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশ ও প্রবাসে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করতে হবে।’ 

সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, দেশে ও বিদেশে সক্রিয় কিছু ব্যক্তি হত্যাকারীদের রক্ষা করতে নানা বিভ্রান্তিকর গল্প ও নাটক তৈরি করছে। তবে এসব ষড়যন্ত্র জনগণ ও জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- গবেষক ইশতিয়াক আকিব, এফবিজেএ’র জয়েন্ট কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান, ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর-এর অভিবাসন বিষয়ক সাংবাদিক ও এফবিজেএ’র প্রধান মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


ডেল্টা টাইমস্/আইইউ









  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]