
আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৫০৩ - ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।
১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
১৭৭৮ - ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।
১৮৩৫ - দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিসমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।
১৮৬০ - ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।
১৮৯০ - এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।
১৯১১ - সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
১৯১১ - খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।
১৯৩০ - স্যার মোঃ ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।
১৯৭২ -
ভারতের কলকাতায় প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়।
মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
১৯৭৫ - নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।
১৯৮৯ - ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।
১৯৯২ - কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৬ - গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
২০০০ - এদিন বাংলাদেশে ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে এমভি জলকপোত এবং এমভি রাজহংসী নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়, সে সময় ওই লঞ্চের ১৬২ জন যাত্রী নিহত হয়েছিলেন।
২০০৪ - বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।
২০০৮ - বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ৭৬৫ - আলী আর-রিদা, দ্বাদশী শিয়া মুসলমানদের অষ্টম ইমাম।
১৭০৯ - পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা।
১৮০০ - ভলকানাইজড রাবারের উদ্ভাবক চার্লস গুডইয়ার।
১৮০৮ - এন্ড্রু জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
১৮৪৪ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার,ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।
১৮৫৬ - বীর টিকেন্দ্রজিৎ, মণিপুর রাজপরিবারের রাজকুমার।
১৮৬৩ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।
১৮৭৩ - ইন্দিরা দেবী চৌধুরানী, সাহিত্যিক, সংগীতশিল্পী।
১৯০০ - দীনানাথ মঙ্গেশকর, মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
১৯১৪ - জয়নুল আবেদীন, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
১৯১৭ - রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) খ্যাত হিন্দি চলচ্চিত্র পরিচালক রামানন্দ সাগর।
১৯২৬ - নোবেলজয়ী [১৯৭৭] পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী)।
১৯৩৪ - নিত্যপ্রিয় ঘোষ, ভারতীয় বাঙালি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ।
১৯৪২ - রাজেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা।
১৯৪৯ - সৈয়দ কিরমানী, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
১৯৬০ - ডেভিড বুন, অস্ট্রোলিয়ান ক্রিকেটার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপোল্ড ক্রোনেকার।
১৯২২ - অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলক।
১৯৭৯ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী।
১৯৯৫ - মোনাজাতউদ্দিন, বাংলাদেশী সাংবাদিক।
২০০৩ - সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী।
২০০৬ - নজরুলগীতির জনপ্রিয় শিল্পী ধীরেন বসু।
২০১২ - টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
২০১৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন।
২০২০ - পিয়েরে কার্দিন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার।
২০২২ - পেলে, বিশ্বখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।
ডেল্টা টাইমস/সিআর/এমই