খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

ডেল্টা টাইমস্ ডেস্ক:

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামলেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে

2025-12-31T13:58:10+00:00
2025-12-31T13:58:10+00:00

খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম   (ভিজিট : ১২০)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামলেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে দাফনপূর্ব আনুষ্ঠানিকতা। জানাজাস্থলের শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

সদর দপ্তরের অপারেশন পরিদপ্তর সূত্র জানায়, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট ১ হাজার ৫শ’ সদস্যকে দায়িত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়।

নিরাপত্তার দায়িত্বের আওতায় ৩শ’ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১ হাজার অঙ্গীভূত আনসার এবং ২শ’ নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন, যাতে জনসাধারণ নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ করতে পারেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]