খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করল জাপা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:১২ পিএম (ভিজিট : ৭৮)
 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (৩১ ডিসেম্বর) দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শৌর্য দীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]

|