খালেদা জিয়ার দর্শন-মূল্যবোধ দ্বিপাক্ষিক অংশীদারত্বে পথ দেখাবে: জয়শঙ্কর

ডেল্টা টাইমস্ ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বের

2025-12-31T17:05:38+00:00
2025-12-31T17:05:38+00:00

খালেদা জিয়ার দর্শন-মূল্যবোধ দ্বিপাক্ষিক অংশীদারত্বে পথ দেখাবে: জয়শঙ্কর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ৯৩)
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশনা দেবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি আরও লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। সফর শেষে বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এলেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]