শ্লীলতাহানির অভিযোগে ৭৮ বছর বয়সী অভিনেতার সাজা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১২:৫০ পিএম

শ্লীলতাহানির অভিযোগে ৭৮ বছর বয়সী অভিনেতার সাজা

শ্লীলতাহানির অভিযোগে ৭৮ বছর বয়সী অভিনেতার সাজা

শ্লীলতাহানির অভিযোগে ‘স্কুইড গেম’খ্যাত ৭৮ বছর বয়সী অভিনেতা ওহ ইয়ং-সুর ৮ মাসের কারাদণ্ড হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে ঘটে যাওয়া ওই দোষী সাব্যস্ত হওয়ায় সাজা হয়েছে তার।

সুওন জেলা আদালতের সেওংনাম শাখা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে অভিনেতাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। উপরন্তু, তাকে ৪০ ঘণ্টা যৌন শিক্ষা ক্লাসে উপস্থিত থাকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদ সংস্থা মারফত জানা গেছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ, এমনটা কোনওভাবেই আদালতে প্রমাণ করতে পারেনি তার পক্ষের উকিল।

সুওন জেলা আদালত মারফত জানা যায়, ২০১৭ সালে  থিয়েটার করতে এক গ্রামে গিয়েছিলেন ওই অভিনেতা। ওই এলাকার দুটি পৃথক অনুষ্ঠানে গিয়ে একই নারীকে শারীরিকভাবে শ্লীলতাহানি করেন ওহ ইয়ং-সু। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০২২ সালে ওহ ইয়ং-সুকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।

ওহ ইয়ং সুর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্কুইড গেম’। কোরিয়ান এ সিনেমাটি বিশ্বব্যাপী আলোড়নব তুলেছিল। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইয়ং-সু। যা এনে দেয় তাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]