হাঁটু গেড়ে আংটি পরিয়ে বাগদান সারলেন সোহেল তাজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম

হাঁটু গেড়ে আংটি পরিয়ে বাগদান সারলেন সোহেল তাজ

হাঁটু গেড়ে আংটি পরিয়ে বাগদান সারলেন সোহেল তাজ

শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।
সোশ্যাল মিডিয়ায় সোহেল তাজের বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর, অনেকের মনেই কৌতূহল জাগছে কার সঙ্গে বাগদান সারলেন আলোচিত এই রাজনীতিবিদ। জানা গেছে, কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

তার ফেসবুক প্রোফাইল বলছে, কনের পুরো নাম শাহনাজ পারভীন শিমু, বাড়ি ঠাকুরগাঁও। বিভিন্ন ফিটনেস সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করেছেন। যুক্ত আছেন বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গেও। বর্তমানে কাজ করছেন সোহেল তাজের মালিকানাধীন ইনস্পায়ার ফিটনেসের ট্রেনার হিসেবে।

বলা যায়, ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।

বাগদানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সামনে আসে সোহেল তাজের বিয়ের খবর। এ বিষয়ে সোহেল তাজ ও শিমুর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, পারিবারিকভাবে পরে আয়োজন করে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]