|
সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্য মন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্য মন্ত্রী শনিবার (১৬ মার্চ) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি সব সময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি যেন সাধারণ মানুষের চিকিৎসা দোড়গড়ায় পৌঁছে দেয়া যায়। সে চেষ্টাই করছি। সে লক্ষ্যেই কাজ করছি যেন এদেশের মানুষ ভাল চিকিৎসা পাই। স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমার জীবনে বিয়ে থেকে শুরু করে সে ১৯৮০ সন থেকে অনেক ঘটনার শুরু এই ঢাকেশ্বরী মন্দির থেকে। আমার প্রয়াত শশুড় কে পি রায় চৌধুরীর বাসা থেকেই শুরু হয়েছিলো এই পূজা উদযাপন পরিষদ গঠনের প্রক্রিয়া। কাজের এই সংগঠন গঠনের শুরুটা আমি খুব ভাল করেই জানি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে আরও উপস্থিত আছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত প্রমুখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদলদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |