জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৫১ পিএম

জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন‍্য রক্ত দিয়েছে। কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়।’

সোমবার (২৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের অফিসে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু প্রশ্ন করেন, জনগণ ভোট চাইছেন না তা কীভাবে বুঝলেন। বিগত আন্দোলনে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন।

আমির খসরু কিছুদিন আগে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন, তার ব্যত্যয় হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকে পুনরায় ঘোষণা দিয়েছেন— জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে।’

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]