চাঁদ দেখা যায়নি, ৩০ এপ্রিল থেকে জিলকদ শুরু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম

চাঁদ দেখা যায়নি, ৩০ এপ্রিল থেকে জিলকদ শুরু

চাঁদ দেখা যায়নি, ৩০ এপ্রিল থেকে জিলকদ শুরু

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩০ এপ্রিল থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াক্ফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মো. আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]